Logo
শিরোনাম

চকবাজারে পলিথিন কারখানায় আগুন

প্রকাশিত:সোমবার ১৫ আগস্ট ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর চকবাজারে একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে চকবাজার কামালবাগের দেবীদ্বারঘাট এলাকায় এই আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি কর্মকর্তা মো. আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার ৯ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। প্রথমে ৬টি এবং পরে আরও দুটি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর ও আগুন লাগার কারণ জানা যায়নি।


আরও খবর