Logo
শিরোনাম

চলতি বছর হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন : ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশিত:সোমবার ০৯ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১০২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

২০২৩ সালে দেশের সম্ভাব্য হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তোর পর্বে এম আব্দুল লতিফের এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন। 

প্রশ্নের উত্তরে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ২০০৯ সালে হজযাত্রীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৬২৮ জন, ২০১৯ সালে বেড়ে হয় এক লাখ ২৬ হাজার ৯২৩ জন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ২০২২ সালে হজযাত্রীর সংখ্যা কমে দাড়ায় ৬০ হাজার ১৪৬ জনে।

তিনি আরও বলেন, চলতি ২০২৩ সালে হজযাত্রীর সম্ভাব্য কোটা বেড়ে হচ্ছে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। ২০০৯ এর তুলনায় এই সংখ্যা ১৪৮ শতাংশ বেশি। এটি সরকারের সাফল্যের একটি মাইলফলক।


আরও খবর