
বিপিএলের গ্রুপ পর্বের আর বাকি মাত্র ৪টি ম্যাচ। সিলেট পর্ব শেষে ইতিমধ্যে
দল গুলো ঢাকা পর্বের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। এবারের বিপিএলে ব্যাট বলে
বেশ ভালো প্রধান্য দেখাচ্ছে দেশী ক্রিকেটাররা।
চলুন দেখে নেয়া যাক বিপিএলে এখন পর্যন্ত সেরা ৫ রান সংগ্রাহকের তালিকা:
১। বিপিএলে এখন পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং করছে দেশ সেরা ওপেনার তামিম
ইকবাল। ১ সেঞ্চুরির পাশাপাশি আছে তিনটি ফিফটি, সর্বোচ্চ রান অপরাজিত ১১১ রান। ৮ ইনিংসে
তামিমের সংগ্রহ ৩৪১ রান। স্ট্রাইক রেট ১৩২.৬৮, এভারেজ ৫৬.৮৩। বর্তমানে রান সংগ্রাহকের
তালিকায় শীর্ষে আছেন তিনি। তামিম হয়তো মুখে না বলে ব্যাট দিয়ে সব কিছু বুঝিয়ে দিচ্ছেন।
২। ২য় স্থানে আছেন গ্রুপ পর্ব থেকে বাদ পড়া সিলেট সানরাইজার্সের ব্যাটার
কলিন ইনগ্রাম। ৮ ম্যাচে তিনি ফিফটিতে ৩০৯ রান করেছেন তিনি। সর্বোচ্চ ৯০ রান, স্ট্রাইক
রেট ১৩৮.৫৬, এভারেজ ৪৪.১৪।
৩। ৩য় স্থানে আছেন চট্রগ্রামের উইল জ্যাকস। দারুন ছন্দে আছেন এই ব্যাটার।
৯ ম্যাচে তিন ফিফটিতে ৩০৬ রান সংগ্রহ করেছেন তিনি। সর্বোচ্চ ৬৯ রান, স্ট্রাইক রেট ১৫২.২৩,
এভারেজ ৩৪.০০।
৪। সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায় আছেন আরো এক বাংলাদেশী ক্রিকেটার।
মিনিস্টার ঢাকার অধিনায়ক রিয়াদ দলকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ৮ ম্যাচে ১ ফিফটিতে
২৫২ রান করেছেন তিনি। সর্বোচ্চ রান অপরাজিত ৭০ রান। স্ট্রাইক রেট ১২৩.৫২, এভারেজ ৪২.০০।
৫। ৫ম স্থানে আছেন বাংলাদেশের আরেক ওপেনার এনামুল হক বিজয়। ৮ ম্যাচে
১ ফিফটিতে ২৪৮ রান। সর্বোচ্চ ৭৮ রান, স্ট্রাইক রেট ১২১.৫৬, এভারেজ ৩১.০০।

