Logo
শিরোনাম

চলতি অর্থবছরে ৪০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায়

প্রকাশিত:মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৭৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ২০২১-২২ অর্থবছরে আগের অর্থবছর থেকে প্রায় ৪০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে আওয়ামী লীগের এমপি এম আব্দুল লতিফের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে মঙ্গলবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

অর্থমন্ত্রী জানান, ২০২১-২২ অর্থবছরে এনবিআর রাজস্ব আদায় করেছে তিন লাখ এক হাজার ৬৩৩ দশমিক ৮৪ কোটি টাকা। এর আগের অর্থবছরে আদায় হয়েছে দুই লাখ ৬১ হাজার ৬৮৯ দশমিক ২০ কোটি টাকা।

অর্থাৎ পূর্ববর্তী অর্থবছরের (২০২০-২১) তুলনায় ২০২১-২২ অর্থবছরে ৩৯ হাজার ৯৪৪ কোটি ৬৪ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪