Logo
শিরোনাম

চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল অর্ধশতাধিক দোকান

প্রকাশিত:শুক্রবার ২৯ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১৭৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঈদের আগে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী বাজারের স্টেশন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাজারের ব্যবসায়ীরা ইফতার নিয়ে ব্যস্ত। ওই সময় হঠাৎ স্টেশন মার্কেটের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে স্টেশন মার্কেটের ফার্মেসি দোকান, হার্ডওয়্যার দোকান, সিরামিক দোকান, প্লাস্টিক দোকান ও গ্যাস সিলিন্ডার দোকানসহ অর্ধ শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সবুজ জানান, খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায়। রাত পৌনে ৮টা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে জানতে চৌমুহনী ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, চাটখিল, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ, ফেনী ও লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিসের ইউনিটের ৮টি ইউনিট  চৌমুহনী বাজারের ঘটনাস্থলের উদ্দেশে রয়েছে।


আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩