Logo
শিরোনাম

চরম খাদ্যসংকটে সোয়া দুই কোটি আফগান, মৃত্যুর মুখে কয়েক লাখ

প্রকাশিত:মঙ্গলবার ২৬ অক্টোবর ২০২১ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ১৬৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চলতি বছরের আগস্টে মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহারের পর তালেবানরা আফগানিস্তানের দখল নেয়। এরপর দিনদিন দেশটিতে খাদ্য সংকট মারাত্মক রূপ নিচ্ছে। সম্প্রতি সন্তানের মুখে খাবার দিতে না পেরে অনেকেই নিজের সন্তানকে বিক্রি করে দিচ্ছিন, এমন খবরও গণমাধ্যমে এসেছে। এবার অবস্থা আরও ভয়াবহ বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

সংস্থাটি বলছে, আফগানিস্তানের মোট জনগোষ্ঠীর অর্ধেক অর্থাৎ প্রায় ২ কোটি ২৮ লাখ মানুষ ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হতে যাচ্ছেন। শিগগির জরুরি ব্যবস্থা না নেওয়া হলে এবারের শীতে লাখো আফগানকে না খেয়ে থাকতে হবে। এছাড়া ৫ বছরের কম বয়সী ৩২ লাখ শিশু পুষ্টিহীনতায় ভুগতে পারে বলেও সতর্ক করা হয়।

মূলত তালেবানেরা আফগানিস্তান দখল নেয়ায়র পর বিদেশি সাহায্য নির্ভর আফগানিস্তানের ভঙ্গুর অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়ে। আফগানিস্তানে চালু থাকা পশ্চিমা দেশগুলোর সব ত্রাণ প্রকল্প স্থগিত করে দেওয়া হয় এবং বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) অর্থ দেওয়া বন্ধ করে দেয়।

ডব্লিউএফপি বলছে, জাতিসংঘের মানবিক সহায়তা প্রকল্প প্রতিশ্রুত তহবিলের মাত্র এক তৃতীয়াংশ হাতে পেয়েছে। এই উদ্যোগ সফল করতে তাদের অন্তত মাসিক ২২০ মিলিয়ন ডলার প্রয়োজন। 


আরও খবর