Logo
শিরোনাম

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় একদিনে আরও ১২ জনের প্রাণহানি

প্রকাশিত:সোমবার ২৬ জুলাই ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৬৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমিত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৮৯৭ জনের মৃত্যু হলো। এই সময়ে নতুন করে ৮৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ৭৬ হাজার ৩২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৮২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৫৮০ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২৬৮ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চারজন শহরের। অপর আটজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।


আরও খবর