Logo
শিরোনাম

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ১৬ জন

প্রকাশিত:রবিবার ০২ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৫৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ে ১ হাজার ৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১ দশমিক ৫৮ শতাংশ। এদিনও করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

আজ রবিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।   নতুন আক্রান্ত ১৪ জন মহানগর এলাকার ও ২ জন লোহাগাড়া ও পটিয়া উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৬৫৮ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ২৮৫ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩৭৩ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩২ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।


আরও খবর