
চট্টগ্রামে আবারও
মৃত্যুর হার ঊর্ধ্বগতি। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন।
আর একই সময়ে নতুন করে ৪৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১৭
আগস্ট) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত
২৪ ঘণ্টায় ২ হাজার ২৫০ জনের নমুনা পরীক্ষা করে ৪৩৮ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে ২৭৯ মহানগরে আর বিভিন্ন উপজেলায় ১৫৯ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে
নগরে ৪ জন ও ৭ জন বিভিন্ন উপজেলার।

