Logo
শিরোনাম

চট্টগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে দুই জনের মৃত্যু

প্রকাশিত:সোমবার ২২ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২৬১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কক্সবাজারের রামুর সেনোয়ারা বেগম (১৯) ও চকরিয়া উপজেলার বাসিন্দা রিনা আক্তার (২২)।

হাইওয়ে পুলিশের দোহাজারী থানার এএসআই আদম আলী জানান, ট্রাকটি চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের জন্য পাথর নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী মার্সা পরিবহনের একটি বাস ওভারটেক করে যাওয়ার সময় বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে বাসের পেছনের আসনে থাকা দুই নারী ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।


আরও খবর