Logo
শিরোনাম

চট্টগ্রামে গাড়ির চাপায় দুই স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশিত:বুধবার ০৯ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১২৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামের ফটিকছড়িতে ধানবোঝাই একটি চাঁদের গাড়ির চাপায় দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।  বুধবার উপজেলার পাইন্দং সিঅ্যান্ডবি মাঠের মোড়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।  এ সময় আরও এক ছাত্রী আহত হয়েছে।  তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দুই শিক্ষার্থী হচ্ছে মিশু আক্তার ও নিশা মনি।  তারা দুজনেই স্থানীয় পাইন্দং উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুর  ১টার দিকে পাইন্দং সিঅ্যান্ডবি মোড়ে হাইওয়ে পুলিশের কয়েকজন সার্জেন্ট দাঁড়িয়ে ছিলেন। এ সময় ধান নিয়ে রাইস মিলে যাওয়ার পথে একটি  গাড়িতে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট থামার সংকেত দেন। কিন্তু চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর পথে তিন স্কুলছাত্রীকে চাপা দিয়ে চলে যায়।  

ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. শামসুদ্দিন বলেন, রাস্তা পারাপারের সময় চাঁদের গাড়ির চাপায় দুই ছাত্রী নিহত হয়েছে।  উত্তেজিত জনতা ঘটনাস্থলে থাকা পুলিশ সার্জেন্টের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।  পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অবস্থান নেয়। 

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর