Logo
শিরোনাম

চট্টগ্রামে গ্যাসের লাইনে লিকেজ, একই পরিবারের দগ্ধ ৬

প্রকাশিত:মঙ্গলবার ০২ নভেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ২০৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরের আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন সাজেদা বেগম, শাহজাহান শেখ, দিলরুবা বেগম, জীবন শেখ, স্বাধীন শেখ ও মাহি আক্তার। দগ্ধ ব্যক্তিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন আজ মঙ্গলবার সকালে জানান, দগ্ধ ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৮০ ভাগ ও সর্বনিম্ন ৪০ ভাগ পর্যন্ত পোড়া রয়েছে।

ওসি জহির জানান, উত্তর কাট্টলী এলাকার ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে গতকাল রাতে গ্যাসের লাইন লিকেজ হয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

আকবর শাহ থানার ওসি আরও জানান, ফ্ল্যাটের একটি কক্ষ বন্ধ ছিল। সেখানে রাতে ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারতে গেলে জমে থাকা গ্যাস থেকে আগুন ধরে যায়। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন।



আরও খবর