Logo
শিরোনাম

চট্টগ্রামে হেলে পড়েছে দুই ভবন

প্রকাশিত:মঙ্গলবার ২১ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১২৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামের সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় দুইটি ভবন হেলে পড়েছে। আতঙ্কের মুখে ভবনগুলোর ভাড়াটিয়ারা ইতোমধ্যেই বাসা ত্যাগ করেছেন। সোমবার (২০ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ তথ্যের সত্যতা সদরঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল নিশ্চিত করেছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে যায়। জানতে চাইলে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের এক কর্মকর্তা বলেন, ভবনটি হেলে পড়তে দেখে স্থানীয় বাসিন্দা আমাদের ফোন করেন। খবরের পেয়ে উদ্ধার টিম পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা মনির বলেন, পাশে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছিল। সেখানের নিচ থেকে মাটি সরে গেছে। এ কারণেই হয়ত ভবনগুলো হেলে পেড়েছে। 

নিউজ ট্যাগ: চট্টগ্রাম

আরও খবর