Logo
শিরোনাম

চট্টগ্রামে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ০৭ অক্টোবর ২০২৩ | ১৪১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় একটি পাট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে পাঁচলাইশ থানার আতুরার ডিপু এলাকায় চিটাগাং পার্ক কমিউনিটি সেন্টারের পাশে ওই গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। চট্টগ্রাম অঞ্চলের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোর সোয়া ৫টার দিকে পাঁচলাইশ থানার আতুরার ডিপু এলাকায় চিটাগাং পার্ক কমিউনিটি সেন্টারের পাশে ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নিউজ ট্যাগ: ঝুট গুদামে আগুন

আরও খবর