Logo
শিরোনাম

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

প্রকাশিত:শুক্রবার ০৪ মার্চ ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২০০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামের ইপিজেড থানায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট।

আজ শুক্রবার (৪ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে ব্যারিস্টার সুলতানা আহমেদ চৌধুরী কলেজ এলাকায় মোশন কমপ্লেক্সের পঞ্চম তলায় সাজ ফ্যাশন লিমিটেডে আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে প্রথমে ছুটি যায় ৬টি ইউনিট। পরে তীব্রতা বাড়লে আরও দুই ইউনিট যোগ দেয়ে। তাতেও আগুন নিয়ন্ত্রণে না আসায় ৪টি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক লিটন দাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কীভাবে আগুন লেগেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।


আরও খবর