
চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের জোরারগঞ্জ
থানার সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পান বোঝাই পিকাপের ধাক্কায় দু’জন নিহত ও একজন
আহত হয়েছে।
আজ রবিবার (২৩ মে) সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা
ঘটে। নিহতরা হলেন কক্সবাজার জেলার পেকুয়া এলাকার গাড়ির চালক মো. তৌহিদ (৩০) ও হেলপার
রুবেল (২৫)।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স
স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, পৌরসভা এলাকার জোরারগঞ্জ থানার সামনে
এ দুর্ঘটনা ঘটে। ভোর ৬টা নাগাদ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়।
নিহতরা দুর্ঘটনাকবলিত পিকাপের চালক ও হেলপার। নিহতদের ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে।

