
চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতিচট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতি । আন্দোলনের মুখে ঢাকার পরে চট্টগ্রামে শর্ত সাপেক্ষে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। শনিবার (১১ ডিসেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে।
আজ রবিবার (৫ ডিসেম্বর) সোয়া ১১টায় চট্টগ্রাম
প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ
এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিন
সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য হাফ ভাড়া কার্যকর থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানের
আইডি কার্ড প্রদর্শন করে ছাত্র-ছাত্রীরা হাফ ভাড়া দিতে পারবেন।
গত কয়েকদিন ধরেই সারা দেশের মতো চট্টগ্রামেও
হাফ ভাড়া নিশ্চিত করা, নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।
এসব দাবি নিয়ে নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে একই দাবিতে সড়ক পরিবহন
ও সেতুমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।

