Logo
শিরোনাম

চ্যাম্পিয়নস লিগ : দেখে নিন কে কোন গ্রুপে

প্রকাশিত:শুক্রবার ২৬ আগস্ট ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ১১৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

তুরস্কের ইস্তানবুলে হয়ে গেল ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র। একই গ্রুপে পড়েছে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও ইন্টার মিলান। পিএসজি ও জুভেন্টাস আছে আরেকটি গ্রুপে। তুলনামূলক সহজ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

মোট আটটি গ্রুপ রয়েছে। প্রতি গ্রুপে চারটি করে দল। ৩২ দলের এই টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ৬ সেপ্টেম্বর। নভেম্বরের ২ তারিখ মাঠে গড়াবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ।

রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচের প্রথম লেগ হবে ১৪, ১৫, ২১ ও ২২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় লেগ ৭, ৮, ১৪ ও ১৫ মার্চ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে ১১ ও ১২ এপ্রিল এবং দ্বিতীয় লেগ ১৮ ও ১৯ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগ হবে ৯ ও ১০ মে এবং দ্বিতীয় লেগ ১৬ ও ১৭ মে। গ্রান্ড ফাইনাল ১০ জুন।

কে কোন গ্রুপে

গ্রুপ

আয়াক্স, লিভারপুল, নাপোলি ও র‍্যাঞ্জার্স।

গ্রুপ বি

এফসি পোর্তো, অ্যাতলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন ও ক্লাব ব্রুগ।

গ্রুপ সি

বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান ও ভিক্টোরিয়া প্লাজেন।

গ্রুপ ডি

এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, টটেনহ্যাম হটস্পার, স্পোর্টিং সিপি ও মার্সেই।

গ্রুপ

এসি মিলান, চেলসি, সালজবুর্গ ও ডাইনামো জাগরেব।

গ্রুপ এফ

রিয়াল মাদ্রিদ, আরবি লাইপজিগ, শাখতার দোনেস্ক ও সেল্টিক।

গ্রুপ জি

ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বরুশিয়া ডর্টমুন্ড ও কোপেনহেগেন।

গ্রুপ এইচ

পিএসজি, জুভেন্টাস, বেনফিকা ও মাক্কাবি হাইফা।

নিউজ ট্যাগ: চ্যাম্পিয়নস লিগ

আরও খবর