Logo
শিরোনাম

দামপাড়া সিনেমা নিয়ে উচ্ছ্বসিত ফেরদৌস ও ভাবনা

প্রকাশিত:মঙ্গলবার ১৪ জুন ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৫ আগস্ট ২০২৩ | ৯৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনসে অস্ত্রগুদামের দায়িত্ব ছিল তৎকালীন এসপি শামসুল ইসলামের কাছে। যুদ্ধের এক পর্যায়ে পাকিস্তানি আর্মিরা তার কাছে গুদাম ঘরের চাবি চেয়েছিল। কিন্তু তিনি তাদের কৌশলে সরিয়ে রেখে সব অস্ত্র চট্টগ্রামসহ সারা দেশে ছড়িয়ে দেন।

ঘটনা জানার পর পাকিস্তানি আর্মিরা তাকে অবর্ণনীয় নির্যাতনের মাধ্যমে খুন করে। এমন একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা দামপাড়া। এসপি শামসুল ইসলামের স্ত্রীর বয়ানে উঠে এসেছেন এ সিনেমার গল্প। এটি পরিচালনা করছেন শুদ্ধমান চৈতন। সিনেমাটিতে সেই এসপির চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন আশনা হাবিব ভাবনা। এরইমধ্যে সিনেমার তাদের দুজনের অংশের শুটিং শেষ হয়েছে।

এতে অভিনয় প্রসঙ্গে ফেরদৌস বলেন, এসপি শামসুল ইসলামের মতো এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে আমি ভীষণভাবে গর্বিত। আমি সিনেমাটির মুক্তির অপেক্ষায় আছি। ভাবনা বলেন, কো-আর্টিস্ট হিসাবে ফেরদৌস ভাইয়ের সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। চৈতনও সিনেমাটি নির্মাণে অনেক শ্রম দিয়েছে। কাজ করে আমি তৃপ্ত। নির্মাতা জানিয়েছেন চলতি বছরেই এটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

নিউজ ট্যাগ: দামপাড়া সিনেমা

আরও খবর