Logo
শিরোনাম

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও দুজনের

প্রকাশিত:শনিবার ৩০ অক্টোবর ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৮৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও দুজন প্রাণ হারিয়েছে। এ নিয়ে মোট ৯১ জন ডেঙ্গুতে মারা গেল। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ১৫২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ১০৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৪ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ১৫২ জন ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯০ জন।

এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৬৩৯ জন এবং অন্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৫১ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ হাজার ৫০৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২২ হাজার ৬২৮ জন রোগী। ডেঙ্গুতে এ সময়ে ৯১ জনের মৃত্যু হয়েছে।


আরও খবর