
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায়
আরও ১০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে
২৫ হাজার ৩৪৪ জন এবং মারা গেছেন মোট ৯৬ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ
সব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল থেকে
আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৯৮ জন ও ঢাকার
বাইরে ভর্তি হয়েছেন ৫ জন।
চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে নভেম্বরে
১ হাজার ৬৮৯ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার
৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন
হাসপাতালে ভর্তি হন।
এছাড়া, এ বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৯৬
জনের মধ্যে চলতি মাসে ৫ জন, অক্টোবরে ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই
মাসে ১২ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে ঢাকার
৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৬৫ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন
১২২ জন।

