Logo
শিরোনাম

দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭০

প্রকাশিত:শুক্রবার ২৪ জুন ২০২২ | হালনাগাদ:রবিবার ১৫ অক্টোবর ২০২৩ | ১১০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে গত ১৭ মে থেকে আজ বৃহস্পতিবার (২৩ জুন) পর্যন্ত বন্যায় মোট ৭০ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার পর্যন্ত এ সংখ্যা ছিল ৪২। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বন্যা বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ১৭ মে থেকে ২৩ জুন পর্যন্ত ময়মনসিংহে পাঁচজন, নেত্রকোনায় পাঁচজন, জামালপুর পাঁচজন, শেরপুরে তিনজন, লালমনিরহাটে একজন, কুড়িগ্রামে তিনজন, সিলেট জেলায় ১৬ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে একজন এবং মৌলভীবাজারে তিনজনের মৃত্যু হয়েছে।

এতে আরো বলা হয়, বজ্রপাত, সাপের কামড়, বন্যার পানিতে ডুবে এবং বন্যাজনিত অন্যান্য কারণে এ ৭০ জনের মৃত্যু হয়েছে।


আরও খবর