Logo
শিরোনাম

দেশের বিভিন্ন জেলায় করোনায় ১৭০ জনের প্রাণহানি

প্রকাশিত:সোমবার ১৯ জুলাই ২০২১ | হালনাগাদ:শনিবার ১৪ অক্টোবর ২০২৩ | ১৫২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। আক্রান্তের সংখ্যাও বেড়েই চলেছে। সোমবার (১৯ জুলাই) এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গে ১৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাজশাহী:

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে  সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর তিন জন, নাটোরের চার জন, নওগাঁ,  চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার দুই জন করে এবং পাবনার একজন মারা গেছেন।

বরিশাল:

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনা-উপসর্গ নিয়ে মারা গেছেন ১২ জন। এরমধ্যে পজেটিভ ছিল ৩ জন। এরা হলেন বরিশালে ৭ জন, ঝালকাঠি ২ জন, পটুয়াখালীর ২ জন, পিরোজপুরে একজন।

কি‌শোরগ‌ঞ্জ:

কি‌শোরগ‌ঞ্জে ২৪ ঘণ্টায় ক‌রোনা ও উপসর্গ নি‌য়ে ১৪ জ‌নের মৃত্যু হয়েছে।

লালমনিরহাট:

লালমনিরহাট সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন।

কুমিল্লা:

কুমিল্লায় করোনায় এক দিনে ১৩ জনের মৃত্যু হয়েছে।

পঞ্চগড়:

পঞ্চগড়ে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৭০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সাতক্ষীরা:

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ে করোনায় গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ:

ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।

খুলনা:

গত ২৪ ঘণ্টায় খুলনার ৪টি হাসপাতালে মারা গেছেন ১৩ জন।

কুষ্টিয়া:

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গ  নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।

ফরিদপুর:

ফরিদপুরে করোনায় ও উপসর্গে মারা গেছেন ৬ জন।

 ঝিনাইদহ:

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ জন।

 যশোর:

যশোরে  করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছেন।

চট্টগ্রাম জেলায় করোনায়  মারা গেছেন ৬ জন।  নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬৫ জন।

রংপুর:

রংপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জন মারা গেছেন।

কুড়িগ্রাম:

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনের নমুনা পরীক্ষা করে ৮৭ জন পজেটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার শতকরা ১৭ দশমিক ৪ ভাগ।

বগুড়া:

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।


আরও খবর