Logo
শিরোনাম

দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

প্রকাশিত:বুধবার ২৬ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২২৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বেড়েই চলছে শীতের দাপট। উত্তর দিক থেকে বয়ে আসা হিম বাতাস ও ঘন কুয়াশায় এ জেলায় তাপমাত্রা ওঠানামা করছে। তাপমাত্রা ওঠানামা করায় জেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে শীতের তীব্রতা। ফলে শীতে চরম ভোগান্তিতে অসহায় ও শীতার্ত মানুষ। বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

তেঁতুলিয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে নিম্ন তাপমাত্রা। তবে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে নিম্ন তাপমাত্রা ছিল।

 


আরও খবর