Logo
শিরোনাম

ঢাবি শিক্ষার্থী ধর্ষণ মামলায় নুরসহ ৫ জনকে অব্যাহতি

প্রকাশিত:বুধবার ০৩ নভেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২০৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৫ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

এছাড়া মামলায় অভিযুক্ত আসামি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে ধর্ষণের মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ৩০ নভেম্বর।

বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আকবর বিষয়টি নিশ্চিত করেছেন।

অব্যাহতি পাওয়া অন্য চার আসামি হলেন- বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, সাইফুল ইসলাম, সভাপতি নাজমুল হুদা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকি।

এর আগে মঙ্গলবার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে হাসান আল মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বুধবারও তাকে হাজির করে জামিন চাওয়া হলে তা নাকচ করেন আদালত।


আরও খবর