Logo
শিরোনাম

ঢাবির ‘চ’ ইউনিটের ফল প্রকাশ, পাস ২.৫৬ শতাংশ

প্রকাশিত:রবিবার ১৪ নভেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২০৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাস করেছেন ২.৫৬ শতাংশ এবং ফেল ৯৭.৪৪ শতাংশ শিক্ষার্থী। রোববার (১৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই ফলাফল ঘোষণা করেন উপাচার্য মো. আখতারুজ্জামান।

এ বছর ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১৫ হাজার ৪৯৫ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছেন ১০ হাজার ৬৫ জন। পাস করেছেন মাত্র ২৫৮ জন শিক্ষার্থী।

এর আগে গত ২৬ অক্টোবর চারুকলা অনুষদের ফিগার ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হয়।


আরও খবর