Logo
শিরোনাম

ঢাকা জেলা শাখা যুবলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশিত:শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৩০৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ঢাকা জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল গত বুধবার এতে স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের গঠনতন্ত্রের ধারা-২৩ মোতাবেক সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় যুবলীগ ঢাকা জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।


আরও খবর