
ঢাকা-মুম্বাই
রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছে ভারতীয় এয়ারলাইনস ভিসতারা। আগামী ১৫ নভেম্বর থেকে প্রতি
সপ্তাহে মঙ্গলবার ও বৃহস্পতিবার ২টি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।
জানা গেছে, ভিসতারার
ফ্লাইট ইউকে-১৮৩ মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ৭টা ৩৫ মিনিটে মুম্বাই বিমানবন্দর ছাড়বে
এবং সকাল ১১টায় ঢাকায় পৌঁছাবে।
অন্যদিকে, ফিরতি
ফ্লাইট ইউকে-১৮৪ স্থানীয় সময় দুপুর ১২টায় ঢাকা থেকে ছেড়ে যাবে এবং একই দিন স্থানীয়
সময় দুপুর ২টা ৪৫ মিনিটে মুম্বাই পৌঁছাবে।
বর্তমানে ভারতীয়
এয়ারলাইনস ভিসতারা ঢাকা-দিল্লি রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে। ঢাকা থেকে মুম্বাই
রুটে ভিসতারার সম্ভাব্য ভাড়া হতে পারে ১৮ হাজার টাকার কিছু বেশি।

