Logo
শিরোনাম

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ

প্রকাশিত:সোমবার ২৪ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৩০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আবারও কারিগরি ত্রুটির কবলে পড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ৫৮ মিনিট থেকে লেনদেন বন্ধ রয়েছে।

ডিএসইর জনসংযোগ বিভাগের কর্মকর্তা উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, অন্যান্য দিনের মতো আজও সকাল সাড়ে ৯টায় দিনের স্বাভাবিক লেনদেন শুরু হয়েছিল। তবে ১০টা ৫৮ মিনিট থেকে কারিগরি ত্রুটির কারণে লেনদেন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, এরই মধ্যে ডিএসইর আইটি বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। দ্রুত ত্রুটি সারিয়ে পুনরায় লেনদেন চালু করার চেষ্টা অব্যাহত রয়েছে। এর আগে গত বছরের ১৮ জুলাই কারগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ হওয়ার ঘটনা ঘটেছিল ডিএসইতে।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪