Logo
শিরোনাম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কিলোমিটার যানজট

প্রকাশিত:সোমবার ১৯ জুলাই ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৩৩২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আসন্ন ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ ও অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকায় উত্তরবঙ্গমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।

যানজটের কারণে চালক, যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি বেশি।

জানা যায়, সোমবার সকালে মহাসড়কের রসুলপুর, পৌলি, এলেঙ্গা, আনালিয়াবাড়ী ও জোকারচর এলাকায় এমন চিত্র দেখা যায়। উত্তরবঙ্গমুখী গাড়ি আটকে রয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার বিপিএম বলেন, টাঙ্গাইল অংশে যানজট নিরসনের জন্য ৬০৩ জন পুলিশ মহাসড়কের কাজ করছে। এর বাইরেও প্রায় ২০০ হাইওয়ে পুলিশ কাজ করছে।


আরও খবর

জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩