Logo
শিরোনাম

ঢাকাসহ সারাদেশে বিএনপির বিক্ষোভ বৃহস্পতিবার

প্রকাশিত:মঙ্গলবার ১৮ অক্টোবর ২০২২ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ১১০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা, ধরপাকড় মিথ্যা মামলায় গ্রেফতার এবং জামিন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

কর্মসূচির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকা মহানগরসহ সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে এই কর্মসূচি খুলনা মহানগরের জন্য প্রযোজ্য হবে না।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

নিউজ ট্যাগ: বিএনপি

আরও খবর