Logo
শিরোনাম

ঢাকায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৭

প্রকাশিত:বুধবার ০৯ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১২০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই অভিযান চালায়। ওইসব অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং মাদকদ্রব্য জব্দ করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তাকৃতদের কাছ থেকে ১২ হাজার ৩২৩ পিস ইয়াবা, ৪৯৭ গ্রাম ৬০ পুরিয়া হেরোইন, ৫ কেজি ৭০ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা ৫০ বোতল ফেনসিডিল ১০ গ্রাম আইস এবং ৩৬ লিটার দেশিয় মদ জব্দ করা হয়।

গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।


আরও খবর