Logo
শিরোনাম

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৮

প্রকাশিত:শনিবার ১২ মার্চ ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১২৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল শুক্রবার (১১ মার্চ) ভোর ৬টা থেকে আজ শনিবার (১২ মার্চ) ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেনে আজ সকালে এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তারের সময়ে ওই ৫৮ জনের কাছ থেকে ৬ হাজার ৯৭৯ পিস ইয়াবা, ৪০২ গ্রাম (২২ পুরিয়া) হেরোইন, ৭ কেজি ৬১০ গ্রাম গাঁজা, ৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।


আরও খবর