
রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়ছে। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ অভিযান চালিয়েছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে
সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে
তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স
বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে
৭৪ গ্রাম হেরোইন, ১০৬ পিস ইয়াবা, ৩৯ কেজি ৮৬ গ্রাম ৬০ পুরিয়া গাঁজা, ৬০০ মিলি দেশি
মদ ও ৭০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।

