Logo
শিরোনাম

ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত

প্রকাশিত:শুক্রবার ১২ আগস্ট ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৯৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সহকর্মীর ওপর শহীদ মিনারে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢাকেম) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে তারা কর্মবিরতি শুরু করেন।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) ঢামেক শাখার সভাপতি ডা. মো. মহিউদ্দিন জিলানী জানান, হামলার ঘটনায় জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

তিনি বলেন, আমাদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ছিল। এখন পর্যন্ত কাউকে শনাক্ত ও বিচারের আওতায় আনতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। 

এদিকে এক বিজ্ঞপ্তিতে ইচিপের ঢামেক নেতারা উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র সম্প্রতি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেনের ওপর হামলা করে।

নিউজ ট্যাগ: ঢামেক হাসপাতাল

আরও খবর