
ঢাকার ধামরাইয়ে একটি প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে। আজ শনিবার ভোর ৫টার দিকে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে বিসিক শিল্প নগরীর ওই কারখানায় আগুন লাগে। ধামরাই, ডিইপিজেড, জিরাবো ও সাভার ফায়ার স্টেশনের ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস
জানিয়েছে, শনিবার ভোর ৫টার দিকে চতুর্থ তলা ভবনের তৃতীয় তলায় প্যাকেজিং কারখানায়
আগুন লাগে। আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

