Logo
শিরোনাম

ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি

প্রকাশিত:বুধবার ০৫ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২৪৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চের ধাক্কায় খেয়া পারাপারের একটি ট্রলার যাত্রীসহ ডুবে গেছে। বুধবার (০৫ জানুয়ারি) সকাল ৯ টায় ফতুল্লার ধর্মগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কিছুটা কুয়াশা ছিল। ওই সময় অন্তত ১৫-২০ জন যাত্রী নিয়ে খেয়া পারাপারের ট্রলারটি ধর্মগঞ্জ ঘাট থেকে ওপারে যাচ্ছিল। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চ মাঝ নদীতে ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে তাৎক্ষণিক ট্রলারটি ডুবে যায়। এ সময় কিছু যাত্রী সাঁতরে তীরে উঠেছে। তবে অনেকেই নিখোঁজ রয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে দ্রুত আমাদের কয়েকটি টিম নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে। স্থানীয় লোকজন আমাকে জানিয়েছে ৮-১০ জন ট্রলারের যাত্রী নিখোঁজ রয়েছে। আমাদের কাছে কিছু লোকজন দাবি করেছে, তাদের স্বজন নিখোঁজ রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে নিখোঁজের সংখ্যা জানার চেষ্টা করছি এবং উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি।


আরও খবর

জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩