Logo
শিরোনাম

ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি

প্রকাশিত:সোমবার ০৪ জুলাই ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২২১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মালবাহী একটি ট্রলার ডুবে গেছে। তবে, ট্রলারের চালক ও তাঁর সহকারী নদীর তীরে যেতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে। মুন্সীগঞ্জের মিরকাদিম লঞ্চঘাটের কাছে আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুক্তারপুর নৌ-ফাঁড়ির পরিদর্শক লুৎফর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। আমরা খবর পেয়েছি, যাত্রীবাহী একটি লঞ্চ মালবোঝাই ট্রলারকে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। ওই সময় ট্রলারের চালক ও সহকারী তীরে উঠতে সক্ষম হন।


আরও খবর