
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ
ও ধর্ষণের সহযোগিতা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় নুরুল হক নুরসহ চারজনের
বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির আবেদন করেছে পুলিশ।
অন্যদিকে কোতোয়ালি থানায় করা ওই মামলায়
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ ও
একই সংগঠনের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
সোমবার (১৪ জুন) মামলার তদন্তকারী কর্মকর্তা
কোতয়ালী থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

