Logo
শিরোনাম

ধর্ষণ মামলায় পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

প্রকাশিত:শনিবার ১৮ জুন ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৪৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পিবিআই পরিদর্শক মঞ্জুরুল হাসান মাসুদের ধর্ষণ ঘটনার জের কাটতে না কাটতেই এবার খান জাহান আলী থানায় পুলিশ কনস্টেবল স্বদেশ বালার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন শিরোমনী এলাকার এক তরুণী। থানা মামলা গ্রহণ করে ওই কনস্টেবলকে গ্রেপ্তার করেছে।

খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, কেএমপির মিডিয়া সেল থেকে সাংবাদিকদের জানানো হবে। থানা বিষয়টি মিডিয়া সেলকে জানিয়েছে।

গত ১৫ মে এক কলেজছাত্রীর বাবা খুলনা থানায় পিবিআই পরিদর্শক মঞ্জুরুল হাসান মাসুদের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। এই মামলায় গত ৮ জুন জামিন নিতে গেলে  পিবিআই পরিদর্শক মাসুদকে কারাগারে পাঠান আদালত।

এজাহার সূত্রে জানা গেছে শিরোমনি এলকার এক নারীর কাছে স্বদেশ বালা নিজেকে অবিবাহিত মুসলিম পরিচয় দিয়ে  দীর্ঘদিন ধরে প্রেম করে শারীরিক সম্পর্কে জড়ান। সম্প্রতি ওই নারী তাকে বিয়ের জন্য চাপ দিলে তিনি বিয়ে করতে অস্বীকার করেন। পরে ওই তরুণী জানতে পারেন, তিনি (স্বদেশ বালা) বিবাহিত এবং ভিন্ন ধর্মের।

এরপর তিনি খান জাহান আলী থানা থেকে বদলি হয়ে পাশের আডংঘাটা থানায় যোগ দেন।

আজ শুক্রবার দুপুরে খান জাহান আলী থানায় ধর্ষণ মামলার পর পুলিশ কনস্টেবল স্বদেশ বালাকে গ্রেপ্তার করে।


আরও খবর