Logo
শিরোনাম

ডিবি পরিচয়ে চাঁদাবাজি, ৬ পুলিশ সদস্য কারাগারে

প্রকাশিত:সোমবার ০৮ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ৩৩৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আনোয়ারা উপজেলায় এক ব্যক্তির কাছে গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে একজনকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগে ছয় পুলিশ সদস্যকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। 

রোববার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দের আদালতে হাজিরের পর তাদের কারাগারে পাঠানো হয়।

কারাগারে পাঠানোর আদেশপ্রাপ্ত ছয় পুলিশ সদস্য হলেন- কনস্টেবল আব্দুল নবী, এসকান্দর হোসেন, মনিরুল ইসলাম, শাকিল খান, মো. মাসুদ এবং মোর্শেদ বিল্লাহ। তারা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত বলে জানা গেছে। 

চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক সুব্রত ব্যানার্জী বিষয়টি নিশ্চিত করেছেন। সুব্রত ব্যানার্জী বলেন, চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলায় ছয়জনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দের আদালতে হাজির করা আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।  


আরও খবর