Logo
শিরোনাম

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক

প্রকাশিত:রবিবার ২৩ অক্টোবর ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৪৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুককে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব হারুন-অর-রশীদ।এ আদেশ আগামী ২৯ অক্টোবর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

খন্দকার গোলাম ফারুক ১৯৬৪ সালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটানদি গ্রামে জন্মগ্রহণ করেন। পুলিশের ১২তম বিসিএস কর্মকর্তা অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক। ২০২০ সালের ৯ নভেম্বর অতিরিক্ত আইজিপি গ্রেড-২ পদে তাকে পদায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঝালকাঠি ও ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।


আরও খবর