Logo
শিরোনাম

ডিএমপির বিশেষ অভিযানে ৪৭২ জন গ্রেফতার

প্রকাশিত:রবিবার ০৪ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৭৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির চলমান বিশেষ অভিযানে এখনও পর্যন্ত ৪৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৪ ডিসেম্বর) বিকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে নাশকতা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডিএমপির পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। যেখানেই তথ্য পাওয়া যাচ্ছে, সেখানেই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অনেককেই গ্রেফতার করা হয়েছে। ডিএমপির পক্ষ থেকে এই বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

ফারুক হোসেন বলেন, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদেরকেও এসব অভিযানে গ্রেফতার করা হচ্ছে।


আরও খবর