Logo
শিরোনাম

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৯

প্রকাশিত:রবিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৬৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা-বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৮৫৮ পিস ইয়াবা, ২০৫ গ্রাম ১১৫ পুরিয়া হেরোইন, ১৫ বোতল ফেনসিডিল ও ১১ কেজি ৭২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ডিএমপি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেপ্তার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।


আরও খবর