Logo
শিরোনাম

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭৪

প্রকাশিত:বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৬৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এসব মামলায় তাদের আদালতে হাজির করা হবে।

পুলিশ জানায়, বুধবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩২ হাজার ৫৭৫ পিস ইয়াবা, ২৫ কেজি গাঁজা, ৫৪ বোতল ফেনসিডিল, ১৩ লিটার দেশি মদ ও ২০টি ইনজেকশন জব্দ করা হয়।


আরও খবর