Logo
শিরোনাম

দিল্লির সকল বেসরকারি অফিস বন্ধের নির্দেশ

প্রকাশিত:মঙ্গলবার ১১ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২৯০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনার সংক্রমণের ঢেউ ঠেকাতে দিল্লিতে সব বেসরকারি অফিস বন্ধ করে দিয়ে কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু জরুরি পরিষেবাদাতা প্রতিষ্ঠান এ নির্দেশনার বাইরে থাকবে।

এতদিন ৫০ শতাংশ কর্মী নিয়ে চালু ছিল সরকারি ও বেসরকারি অফিস কিন্তু নতুন এই নিয়মের আওতার বাইরে থাকবে জরুরি পরিষেবাদাতা প্রতিষ্ঠান, বেসরকারি ব্যাংক, ইনস্যুরেন্স কোম্পানি, ফার্মা কোম্পানি, কুরিয়ার সার্ভিসের অফিস।

দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ-ডিডিএমএ এই সিদ্ধান্ত নেয়।

গতকাল (সোমবার) দিল্লিতে রেস্তোরাঁ ও বার বন্ধ করে দেওয়া হয়। তবে টেকওয়ে ও হোম ডেলিভারির অনুমতি দেওয়া হয়। দিল্লিতে ১৯ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে, রোববার এ সংখ্যা ছিল কিছু বেশি ২২ হাজার ৭৫১জন।


আরও খবর