Logo
শিরোনাম

দিনাজপুরে তাপমাত্রা ১০ দশমিক ৭ সেলসিয়াস

প্রকাশিত:বৃহস্পতিবার ২০ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ২১৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দিনাজপুরে আজকের সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছিতে। সেখানে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।

তোফাজ্জেল হোসেন জানান, আজ সকাল ৬ টার দিকে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৭ ডিগ্রি সেলসিয়াস।  এ সময় বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ।  বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪ থেকে ৫ কিলোমিটার।  তবে বেলা বৃদ্ধির সঙ্গে বাতাসের গতি ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার পযর্ন্ত উন্নীত হতে পারে।

এছাড়া আজ রংপুর ১০.৭, সৈয়দপুরে ১১, রাজারহাট ১০.০ ডিমলায় ১১.১, বদলগাছিতে ৯.৬, যশোরে ১১.৪, চুয়াডাঙ্গায় ১০.৩, রাজশাহীতে ৯.৭, শ্রীমঙ্গলে ১৩.১, বগুড়ায় ১২, তেঁতুলিয়ায় ১০.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।


আরও খবর