Logo
শিরোনাম

ডিসেম্বরে দেশে চালু হচ্ছে পেপ্যাল

প্রকাশিত:মঙ্গলবার ২৬ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আন্তর্জাতিকভাবে পেমেন্ট পাঠানো বা গ্রহণ করার পদ্ধতিই মূলত পেপ্যাল। ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক বাজারের বিভিন্ন ক্লায়েন্টের কাজ করার বিপরীতে পেপ্যালের মাধ্যমে তাদের নির্ধারিত বেতন বা অর্থ নিয়ে থাকেন। আগামী ডিসেম্বরে বাংলাদেশে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট প্রসেসর পেপ্যাল। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

গত শনিবার সকাল ১০টায় গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনে গিয়ে এ কথা জানান সালমান এফ রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শাহ আলম সরোয়ার, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার একান্ত সচিব জাহিদুল ইসলাম ভূঞা প্রমুখ।


আরও খবর

কমেছে রোলেক্স ও প্যাটেক ফিলিপ ঘড়ির দাম

বুধবার ২২ ফেব্রুয়ারি ২০২৩