
বর্তমানে
দক্ষিণ ভারতের সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে থাকেন নয়নতারা। প্রতি সিনেমার জন্য
তাকে দিতে হয় ৬ কোটি রুপি। তারপরেই দ্বিতীয় অবস্থানে আছেন সামান্থা রুথ প্রভু। তিনি
প্রতিটি সিনেমার জন্য নিচ্ছেন ৫ কোটি রুপি।
আইটেম
গানেও তার দারুণ চাহিদা। আল্লু অর্জুন অভিনীত সাড়া জাগানো সিনেমা ‘পুষ্পা
: দ্য রাইজ’ ছবির ‘ও
আন্তাভা, ও ও আন্তাভা’ আইটেম
গানে মাত্র ৩ মিনিট ৪৮ সেকেন্ড নেচেই বাংলাদেশি টাকায় ৫ কোটি পারিশ্রমিক নিয়েছেন তিনি।
বলা
হয়ে থাকে নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর নিজের মূল্য বাড়িয়েছেন সামান্থা।
সিনেমার
পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার আয় অন্য সবার চেয়ে বেশি৷ কারণ এখানে তার চাহিদাও
বেশি।
সম্প্রতি
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিকিনি পোশাকে একটি ছবি পোস্ট দিয়ে কোটি টাকার ওপরে নিলেন এই
দক্ষিণী অভিনেত্রী।
জানা
গেছে, বিদেশি নামি ব্র্যান্ড হাউজের প্রচারের ক্ষেত্রে (ইনস্টাগ্রামে স্থিরচিত্র পোস্ট)
মোটা অঙ্কের অর্থ নিচ্ছেন সামান্থা। কিছুদিন আগে ফ্রান্সের বিলাসবহুল ব্র্যান্ড লুইস
ভুইশনের অন্তর্বাস পরে ক্যামেরাবন্দি হয়েছিলেন।
এবার
বৃটেনের বিলাসবহুল বারবেরি ব্র্যান্ডের বিকিনি পোশাকে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। এই ছবিসহ
ইনস্টাগ্রামে পোস্টের জন্য ৯০ লাখ রুপি নিয়েছেন সামান্থা৷ বাংলাদেশি মূদ্রায় যার মূল্য
প্রায় ১ কটি ৮ লাখ টাকা।
তেলেগু
ডটকম সে তথ্যই নিশ্চিত করলো। স্থানীয় এ গণমাধ্যমটি বলছে সামান্থা এই পোস্টের জন্য প্রায়
কোটির কাছেকাছি রুপি নিয়েছেন। গণমাধ্যমটি আরও বলছে, সামান্থা প্রতি মাসে ইনস্টাগ্রাম
হ্যান্ডেল থেকেই আয় করেন ৩ কোটি রুপি। খুব সহজেই অনুমান করা যাচ্ছে যে, ইনস্টাগ্রামসহ
সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রভাব রয়েছে সামান্থার।

