Logo
শিরোনাম

দক্ষিণখানে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

প্রকাশিত:মঙ্গলবার ০৮ মার্চ ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৬৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর দক্ষিনখানের একটি বাসায় গ্যাসের লাইন সংযোগ দেওয়ার সময় গ্যাস লিকেজ থেকে আগুনে এক নারী সহ তিন জন দগ্ধ হয়েছে। সোমবার (৭মার্চ) রাতে দক্ষিণখান মহিলা কলেজ রোডে কামরুল ইসলামের বাসার পাঁচতলায় ঘটনাটি ঘটে। তাদের তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন  বাসার ভাড়াটিয়া মনিরা বেগম (৩৫), মোঃ শাকিব (২৬) ও মোঃ জসিম (৪০)।

দগ্ধ মনিরা বেগমের স্বামী আনোয়ার হোসেন জানান, বাসার নিচতলা থেকে গ্যাস লাইন পাঁচতলায় সংযোগ দেওয়া হয়েছিল। কাজ শেষ করে অটোচুলা চালু করলে সারা ঘরে আগুন লেগে যায়। এতে তার স্ত্রী মনিরা বেগম সহ কোম্পানির দুই কর্মচারি দগ্ধ হয়।

আনোয়ার হোসেন জানান, এ সময় ঘরের আসবাবপত্র কিছু আগুনে পুড়ে যায়। পরে দগ্ধ তিনজনকে দ্রুত বার্ন ইনস্টিটিউটে টে নিয়ে আসি। 

বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, দক্ষিণখান থেকে এক নারী সহ তিনজন দগ্ধ ইনস্টিটিউটে এসেছে। এদের মধ্যে মনিরার ২২ শতাংশ, শাকিবের ২২ শতাংশ ও জসিমের ২৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া।


আরও খবর